পাবনার লুঙ্গি রফতানি হচ্ছে ২৫ দেশে
বাঙালিদের কাছে লুঙ্গি প্রিয় এবং ঐতিয্যবাহী একটি পোশাক। এ পোশাক পড়তেই ভালোবাসেন প্রায় সবাই বলা যায়। তা দেশে বা দেশের বাইরে যেখানেই হোক না কেনো। দেশের অন্যতম লুঙ্গির উৎপাদনকারী অঞ্চল পাবনার লুঙ্গি এখন দেশের গণ্ডি পেরিয়ে রফতানি হচ্ছে ২৫টি দেশে। পাবনা ছাড়াও সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও নরসিংদীর প্রায় দুই কোটি পিস লুঙ্গি রফতানি হচ্েেছ এসব দেশে। বছরে প্রায় সাড়ে ১২ কোটি টাকা আয় হচ্ছে।
বিদেশে অনেক বাংলাদেশি কাজ করছেন। তাদের চাহিদা পূরণ করতেই মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, ওমান, বাহারাইন, দুবাই, ইরাক, কুয়েত, লিবিয়া, ইন্দোনেশিয়া, কানাডা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ ২৫ দেশে লুঙ্গি রফতানি হচ্ছে। এসব দেশে বসবাসকারী বাঙালিরাই মূলত এ লুঙ্গির ক্রেতা। ইন্দোনেশিয়াসহ অনেক দেশের লোকজন শখ করে এ দেশের লুঙ্গি কিনেন।
পাবনার বেড়া, সাঁথিয়া ও সুজানগর উপজেলা লুঙ্গি তৈরির জন্য সারা দেশে বিশেষভাবে খ্যাত। তিন উপজেলার প্রায় ৫০ হাজার তাঁতি লুঙ্গি তৈরির সঙ্গে জড়িত। পাবনার তাঁতিরা যেসব লুঙ্গি বুনছেন, সেগুলোর মধ্যে রয়েছে ১৫০ থেকে শুরু করে এক হাজার টাকা দামের (প্রতিটি) লুঙ্গি। তবে তাঁতিরা বেশি বুনছেন ১৫০ টাকা থেকে ৩০০ টাকা দামের লুঙ্গি।
বাংলাদেশ লুঙ্গি ম্যানুফ্যাকচারার্স, এক্সপোর্ট অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েসনের সভাপতি ও আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মো. হেলাল মিয়া জানান, সরকারি সহযোগিতা পেলে তৈরি পোশাকের পর লুঙ্গি দিয়ে বিশ্ববাজারে নতুন জায়গা করে নেওয়া যাবে।

Comments
Post a Comment